আজ সোমবার, জুন ১, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় র‌্যাব সদস্যদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ মে) দুপুরে মাসদাইরের বোয়ালিয়া খাল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে এ ঘটনা ঘটে।

এসময় র‌্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র‌্যাবের দুই সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত এসআই নজিবুলকে ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে র‌্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান। সেই সঙ্গে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে এখন পর্যন্ত সাংবাদিকদের কিছু জানানো হয়নি।

এদিকে মুঠোফোনে সাজ্জাদ হোসেন বলেন, তিনজন র‌্যাব সদস্য আহত হয়েছেন। কীভাবে, কারা এই হামলা চালিয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।

Exit mobile version