প্রেস বিজ্ঞপ্তি : আজ ঐতিহাসিক মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নাসিক ৬নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম মানিক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা ন্যায্য মজুরি ও দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে যে আত্মত্যাগ করেছিলেন, তার ফলেই আজ বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।”
তিনি আরও বলেন, “শ্রমিক ও মেহনতি মানুষই উন্নয়নের মূল চালিকাশক্তি। আমাদের দেশে বসবাসরত কৃষক, দিনমজুর ও সকল শ্রমজীবী মানুষের পরিশ্রমেই গড়ে ওঠে গ্রামীণ অর্থনীতি।
পরিশেষে তিনি মহান মে দিবসে সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং শ্রমিক -মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।



