
ঢাকার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন। এর মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা জেলায় একসঙ্গে নারী নেতৃত্বে আসছেন ডিসি ও পুলিশ সুপার (এসপি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন শামীমা পারভীন, তিনি আগে পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন।
এর আগে গত ২২ এপ্রিল ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পান ফরিদা খানম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

