
নারায়ণগঞ্জ প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার,সঙ্গে কার্তুজও জব্দ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত ঝোপ থেকে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ থানার আরপিও অবদা কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্র জানায়,টহলরত দল পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথের দেয়ালের পাশে ঝোপে কসটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সেটি খুলে দেখা গেলে একটি ৭.৬২ সেমি অটোমেটিক চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জব্দ করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১-এর কর্মকর্তা রওনক এরফান খান জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

