আজ বুধবার, এপ্রিল ২২, ২০২৬ খ্রিস্টাব্দ

সুপ্রিম কোর্টে সপ্তাহে দু’দিন ভার্চুয়াল বিচারকাজ অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন আইনজীবীরা। এ সময় ভার্চুয়াল বিচারকাজ প্রত্যাহার না করলে বৃহস্পতিবার কালো পতাকা মিছিলসহ লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ মিছিলের পর এই হুঁশিয়ারি দেন তারা।

এসময় আইনজীবীরা বলেন, ভার্চুয়াল শুনানির ফলে অনেক গুরুত্বপূর্ণ মামলা নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিচ্ছে। এতে বিচারের নামে প্রহসন হচ্ছে। বিচারিক কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তাই অবিলম্বে ভার্চুয়ালি বিচারকাজ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এর আগে, আইনজীবীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করেন।

Exit mobile version