আজ রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ খ্রিস্টাব্দ

 

সোনারগাঁ(প্রতিনিধি); মাদক উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভুমিকা রাখায় নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন সোনারগাঁও থানায় কর্মরত এএসআই মোঃ কামরুজ্জামান। ১৯ এপ্রিল রবিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় এএসআই কামরুজ্জামান উপস্থিত হয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সির হাত থেকে তিনি শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ার সনদ ও ক্রেষ্ট গ্রহণ করেন।এই বিষয়ে এএসআই কামরুজ্জামান বলেন,আমাদের জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিক নির্দেশনায় দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাকে কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কৃত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Exit mobile version