
নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. শহীদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইসলামী ফাউন্ডেশন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মশিউর রহমান বলেন, “২০ এপ্রিল জেলা পর্যায়ে ক্যাম্পেইনের অংশ হিসেবে নারায়ণগঞ্জে হামের টিকাদান কর্মসূচী শুরু হবে। আমরা জেলার সকল শিশুকে, বিশেষ করে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে হাম-রুবেলার টিকা দিবো। আজ সে বিষয়ে জেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের নিয়ে অ্যাডভোকেসি সভা ও আলোচনা হয়েছে। কিভাবে ক্যাম্পেইনটি সফল করা যায়। পর্যায়ক্রমে আমরা আরও প্রচারণা চালাবো।”

