
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের সদস্য মো: উজ্জ্বল হোসেন বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় সোমবার তিনি বলেন, নতুন বছরের এই শুভক্ষণে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পুরোনো বছরের সকল দুঃখ-কষ্ট, ব্যর্থতা ও হতাশা ভুলে আমরা যেন নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন উদ্যম নিয়ে এগিয়ে যেতে পারি—এই আমাদের প্রত্যাশা।বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। এই দিনটি আমাদের শেখায় ভেদাভেদ ভুলে একসাথে মিলেমিশে থাকার বার্তা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙালি-এই চেতনা হোক আমাদের শক্তি।নতুন বছরে আমি আশা করি, আমাদের প্রিয় বাংলাদেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে, মানুষের জীবনমান উন্নত হবে এবং এ দেশে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে উঠবে। তিনি আরও বলেন, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নতুন বছরের এই শুভক্ষণে একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য কাজ করি।

