আজ মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে এই সংখ্যক রোগীর হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৭ জন।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে তিনজন।

শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত (১৯ দিনে) মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জনে। এছাড়া, এই সময়ে দেশে সন্দেহজনক শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ জনে।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৪ জনের।

এছাড়া, স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ১৩ উল্লেখ করা হলেও আজ শুক্রবার তা সংশোধন করে ৫টি কমানো হয়েছে। আর নতুন করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একজন হাম আক্রান্তের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যা এখানে যুক্ত হয়েছে।

Exit mobile version