আজ শুক্রবার, মার্চ ২৭, ২০২৬ খ্রিস্টাব্দ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের নেতৃত্বে শহরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে, ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে নজরকাড়া বিশাল বিশাল স্বাধীনতা দিবসের র‍্যালি বের করেছে।

‎বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল চারটায় শহরের মিশনপাড়া থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহরে বিশাল স্বাধীনতা দিবসের র‍্যালি করা হয়। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

‎এসময়ে স্বাধীনতা দিবসের র‍্যালি থেকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্লোগান দেয় ‘আজকে এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’। নেতাকর্মীদের মুখে শ্লোগান শ্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর।

‎এদিকে দুপুর থেকেই জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের স্বাধীনতা দিবসের র‍্যালিকে সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে মিছিলে শ্লোগানে শ্লোগানে মিশন পাড়া এসে জড়ো হয়।

Exit mobile version