দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম জাতির দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের মাননীয় সংসদ সদস্য কর্মী বান্ধব, ত্যাগী, সৎ ও পরীক্ষিত বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড তথা সিদ্ধিরগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক লিখন মন্ডল। গতকাল গনমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক লিখন মন্ডল এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় লিখন মন্ডল বিএনপির চেয়ারম্যান তারুন্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি বিএনপি’র সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন। শুভেচ্ছা বার্তায় লিখন মন্ডল বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের কাছে একটি অত্যন্ত আনন্দের দিন। এটি ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসব। পবিত্র রমজান মাসের ৩০ দিন রোজা রাখার পর চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করা হয়। এই বিশেষ দিনে সকল মুসলিম ভাই মিলে ঈদগাহ মাঠে জড়ো হয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজের পর তারা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আলিঙ্গন করেন। ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসবই নয়, বরং এটি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং সামাজিক সম্প্রীতিরও বার্তা বহন করে। এই দিনে ধনী-দরিদ্র সকলেই একসাথে ঈদের আনন্দ উপভোগ করেন। পবিত্র ঈদুল ফিতর সমগ্র মানবজাতির জন্য বয়ে আনুক বাসযোগ্য ধরনী, বৈষম্যহীন সমাজ, বিদ্বেষহীন চেতনা, বিলাসিতাহীন জীবনযাপন, স্বার্থপরতাহীন এক মনোরম বিশ্ব। ঈদ প্রতিটা ঘরে ঘরে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি এইটাই কামনা করি। ঈদ মোবারক সবাইকে।
