আজ বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়রগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৮ জন মাদক কারবারি ও ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৪ মার্চ) রাত ১০টা থেকে বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৬টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের কাছ থেকে ২১০ পুরিয়া হেরোইন, ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৪ বোতল ফেনসিডিল ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক মামলায় ৮ জনকে এবং আদালতের পৃথক ওয়ারেন্টভুক্ত মামলায় আরও ৬ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই অভিযানে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক জানান, এলাকায় মাদক নির্মূল ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

Exit mobile version