আজ সোমবার, মার্চ ২, ২০২৬ খ্রিস্টাব্দ

 সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের নব নির্বাচিত এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের ইমামতিতে সদর উপজেলার ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের পশ্চিম মাছখোলা গ্রামের মরহুম আলহাজ্ব আব্দুল আজিজ মোড়লের জানাজা সম্পন্ন হয়েছে।

রবিবার (১ মার্চ) রবিবার বিকেল ৫টায় হাজী শামসুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ জানাযা সম্পন্ন হয়।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ,মাওলানা আব্দুস সবুর ও হাফেজ মাওলানা মনিরুল ইসলাম ফারুকী বক্তব্য রাখেন ।

জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মুসল্লিরা মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও স্থানীয়রা মরহুমকে একজন ধার্মিক ও সম্মানিত ব্যক্তি হিসেবে স্মরণ করেছেন, যার জীবন স্থানীয়দের কাছে উদাহরণ হয়ে থাকবে।

Exit mobile version