আজ শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬ খ্রিস্টাব্দ

 

নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের অক্টো অফিস সংলগ্ন বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ আইন কলেজের সভাপতি মো. রায়হান কবির।

​এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান এবং শিক্ষক প্রতিনিধি অ্যাডভোকেট মোহাম্মাদ সালাহ উদ্দিন ভূইয়া সবুজ।

নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের শিক্ষার্থী মো. হাবিবুল হাসান সোহান।

​আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Exit mobile version