৫০ লাখ টাকাসহ পটুয়াখালীর কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কাজল মৃধাকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণকালে তাকে আটক করা হয়।
আটককৃত কাজল মৃধা পটুয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নির্বাচন পরিচলনা কমিটির সদস্য বলে জানা গেছে।
উদ্ধারকৃত অর্থ ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বিতরণ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কাজল মৃধার দাবি, তিনি তার ব্যক্তিগত প্রয়োজনে এ টাকা রেখেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



