নারায়ণগঞ্জ-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হয়ে উঠছে ভোটের সমীকরণ। পাগলা এলাকা জুড়ে এখন একটাই নাম, একটাই স্লোগান—হাতি মার্কা, মোহাম্মদ আলী। জনসাধারণের হৃদপিন্ড, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর শেষ সময়ের নির্বাচনী প্রচারণা রীতিমতো রূপ নিয়েছে অপ্রতিরোধ্য গণস্রোতে, যেখানে প্রতিদ্বন্দ্বীরা কার্যত কোণঠাসা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের উত্তাপ চরমে পৌঁছেছে। আর এই উত্তাল পরিস্থিতির মধ্যেই পাগলা এলাকা জুড়ে হাতি মার্কার পক্ষে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব গণজোয়ার। নির্বাচনের আর মাত্র চার দিন বাকি। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত চলবে প্রচার-প্রসার ও গণসংযোগ। এই গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সর্বত্র ব্যাপক গণসংযোগ ও শক্তিশালী উপস্থিতি জানান দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।


