আজ সোমবার, মার্চ ২, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আলী বলেছেন, কারো হুমকি-ধমকিতে তারা পরোয়া করেন না। তিনি জনগণের স্বতন্ত্র প্রার্থী এবং জনগণকে সাথে নিয়েই জয়লাভ করবেন।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গণসংযোগকালে মো. আলী বলেন, ‘আমরা আশাবাদী প্রশাসন একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। ইতিমধ্যে প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে নিরপেক্ষতা বজায় রেখে একটি সুন্দর নির্বাচন হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ন্যায়ের পক্ষে আছি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই দল জয়লাভ করবে, আমরা তাকেই সমর্থন করব।’ নির্বাচনে কোনো ধরনের অশুভ শক্তির প্রভাব সহ্য করা হবে না উল্লেখ করে তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

Exit mobile version