সোনারগাঁ(প্রতিনিধি);নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলো আদর্শ কিন্ডার গার্ডেন স্কুলের ২০২৬ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নে মহজমপুর আলো আদর্শ কিন্ডার গার্ডেন স্কুলের ২০২৬ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার অনুষ্ঠিত হয়। আলো আদর্শ কিন্ডার গার্ডেন স্কুলের উপদেষ্টা সদস্য ও দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক মো.শাহাদাত হোসেনের রতন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো.আমজাদ হোসেন লতিফ,বিএনপি নেতা মতিউর রহমান,সমাজসেবক ও ব্যবসায়ী ওসমান গনি ও জামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ভোরের ডাক পত্রিকা সাংবাদিক মো.নাসির উদ্দিন প্রমূখ। এসময় উক্ত স্কুলের শিক্ষীকা মন্ডলী,অভিভাবকগন সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে হাতে পুরস্কার তোলে দেওয়া হয়।


