আজ সোমবার, মার্চ ২, ২০২৬ খ্রিস্টাব্দ

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মাটি ও মানুষের নেতা এবং জিয়াউর রহমানের পরীক্ষিত সৈনিক আজহারুল ইসলাম মান্নানের পক্ষে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন। শুক্রবার (০৬ ফেব্রুয়ারী) নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া আইলপাড়া এলাকায় ধানের শীষের পক্ষে মনির হোসেনের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। আজহারুল ইসলাম মান্নান সাহেব ভালো লোক জয়ের মালা তারই হোক এই স্লোগানকে সামনে রেখে নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে যান এবং লিফলেট বিতরণের পাশাপাশি প্রার্থীর নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।গণসংযোগকালে নেতৃবৃন্দ ভোটারদের আশ্বস্ত করে বলেন-দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই করা এবং জেল-জুলুম সহ্য করা নেতা আজহারুল ইসলাম মান্নান নির্বাচিত হলে এবং বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে অবহেলিত সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের চেহারাই বদলে যাবে। তারা বলেন-এলাকার রাস্তা-ঘাট,ব্রিজ-কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করা হবে। ​দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য প্রবর্তন করা হবে বিশেষ ফ্যামিলি কার্ড। ​কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে চালু করা হবে কৃষি কার্ড।প্রচারণা চলাকালীন নেতারা বলেন-আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই সাধারণ মানুষের মুক্তি। মান্নান সাহেব জয়ী হলে এ অঞ্চলের গরিব-দুঃখী মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে। তাই তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেয়ার আহ্বান জানান তারা। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুহুল আমিন, সাজ্জাদ হোসেন, শাকিল প্রমুখ।

Exit mobile version