আজ সোমবার, মার্চ ২, ২০২৬ খ্রিস্টাব্দ

 

সোনারগাঁ(প্রতিনিধি) :নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ করেন সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম। তিনি পুরোদমে মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি নির্বাচনী মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেতাকর্মীদের নিয়ে ভোট প্রার্থনা করছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা,সোনারগাঁও পৌরসভা ও বৈদ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণ সংযোগ ও নির্বাচনী প্রচারণা করেন। এর আগে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এক পথসভায় বক্তব্য দেন তিনি।  এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিউদ্দিন মিয়া,সোনারগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ তপন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির রফিক, বিএনপি নেতা আব্দুর রশিদ মিয়া, নুরু গাজী, আতাউর রহমান, মোবারক হোসেন রাজা, আবজল হোসেন,পনির হোসেন, সেলিম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কর্মী। গণসংযোগকালে অধ্যাপক রেজাউল করিম মোগরাপাড়া বাস স্টেশন ও স্থানীয় কাঁচাবাজারের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন।
অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, সোনারগাঁয়ের মানুষ অতীতে আমার উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখেছেন। রাস্তাঘাট,শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামোগত উন্নয়নে আমি সবসময় জনগণের পাশে ছিলাম। এবারও আমি আপনাদের সেবা করার সুযোগ চাই। তিনি আরো বলেন, মোগরাপাড়া চৌরাস্তা এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা পরিকল্পনার মাধ্যমে নিরসন করা হবে।

 

Exit mobile version