মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এবং প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা সম্পর্কিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ আফরোজা আখতার।
এতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, মোছাঃ শাহনাজ বেগম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি’সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
মতবিনিময় সভায় নির্বাচন ও গণভোটের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার বিষয়েও গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। এছাড়া, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়।


