আজ সোমবার, মার্চ ২, ২০২৬ খ্রিস্টাব্দ

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

অ্যাডভোকেট আবুল কালাম বলেন, ‘বাংলাদেশের জনগণের জন্য একমাত্র ধানের শীষই আস্থার প্রতীক। তাই নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ বিএনপির প্রতি আস্থা রেখে আমাকে বারবার বিজয়ী করে সংসদে পাঠিয়েছে। আমিও সবসময় চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। জনগণ যদি পাশে থাকে, তাহলে বিজয় সুনিশ্চিত হবে বলে আমরা আশা করছি। তাই আপনারা সবাই ধানের শীষকে জয়ী করবেন।’

সকাল দুপুর পর্যন্ত কলাগাছিয়া ইউনয়নের ফরাজিকান্দা, উপজেলা সড়ক, চুনাভুড়া, কলাগাছিয়া বাজার, সাবদী ও কল্যান্দি এলাকায় গণসংযোগ করেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবরও নেন। এসময় ধানের শীষের প্রচারণা চলাকালে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে বিএনপির এই গণসংযোগ প্রাণবন্ত হয়ে ওঠে। এসময় বিগত সময় বিএনপি থেকে তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী আবুল কালামকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। তিনিও সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি বিজয়ী হলে নানা উন্নয়নের প্রতিশ্রুতিও দেন। এসময় নেতা কর্মী, সমর্থকদের মিছিল শ্লোগানে সেখানে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ ও নির্বাচনী আমেজ।

গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালসহ মহানগর ও বন্দর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা।

Exit mobile version