সোনারগাঁ(প্রতিনিধিি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠের সমাবেশ স্থল পরিদর্শন করতে আসেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাঁচপুর সমাবেশ স্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন (নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মোশাররফ হোসেন, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.সেলিম হক রুমি,সেচ্ছাসেবক দলের নেতা সালাউদ্দিন সালু সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান জানান,আগমী ২৫ তারিখে দেশ নায়ক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। নিরাপত্তা জোরদারের জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তিনি আরো বলেন লক্ষাধিক লোকের সমাগম হবে সমাবেশে।


