আজ মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

 

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপির শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী বলেছেন, স্বাধীনতার পর কোনো জোটপ্রার্থী এতটা সাড়া পাননি বলে তিনি মনে করেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষের বাইরে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

মুফতি মনির হোসেন কাসেমী বলেন, “আলহামদুলিল্লাহ, আমি খেজুর গাছ প্রতীক পেয়েছি। যে ধরনের সাড়া পাচ্ছি, স্বাধীনতার পর জোটপ্রার্থী হয়ে কেউ এমন সাড়া পেয়েছেন বলে আমার জানা নেই। সাড়া ছিল অভূতপূর্ব, এখনো আছে। ইনশাআল্লাহ, জয়ের মালা পরা পর্যন্ত এই সমর্থন থাকবে।”

বিএনপি নেতাকর্মীদের সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, “নেতাকর্মীদের কাছ থেকে শতভাগ সহযোগিতা পাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত এই সহযোগিতা বজায় থাকবে।”

এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা মুফতি মনির হোসেন কাসেমীর হাতে তার দলীয় প্রতীক খেজুর গাছ তুলে দেন। একই সঙ্গে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের অন্যান্য ৪৬ জন প্রার্থীর নির্বাচনী প্রতীকও ঘোষণা করা হয়।

Exit mobile version