আজ বুধবার, মার্চ ৪, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রেস বিজ্ঞপ্তি: আজ ১৯ জানুয়ারি, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৯০তম জন্মবার্ষিকী। জিয়াউর রহমানের ৯০ তম জন্মদিনে গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল কেন্দ্রীয় কমিটির সদস্য মো. উজ্জ্বল হোসেন।

১৯ জানুয়ারি বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের একজন দূরদর্শী ও সাহসী রাষ্ট্রনায়ক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তিনি সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠার যে আদর্শ রেখে গেছেন, তা আজও রাজনৈতিক কর্মীদের অনুপ্রেরণা জোগায়।

উজ্জ্বল হোসেন বলেন, জিয়াউর রহমানের জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। তাঁর দেখানো পথেই একটি গণতান্ত্রিক, স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

Exit mobile version