আজ মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম , সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় শহরের সার্কিট হাউজ মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর–২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদিকা শিলা, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক শের আলী এবং ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম।এছাড়াও জেলা ও পৌর বিএনপি এবং ওয়ার্ড পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক আনিসুর রহমান আজাদী।

Exit mobile version