আজ মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

 

সোনারগাঁ(প্রতিনিধি); সোনারগাঁয়ে মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৯০-এ এর বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার নোয়াগাও ইউনিয়নের চরপাড়া এলাকায় হাজী ওয়াহিদ ভুঁইয়ার বাড়ির ৩য় তলায় ব্যাচ ৯০-এ এর বন্ধুদের ২০২৬ এর মিলনমেলার আয়োজন করা হয়। উক্ত বিদ্যালয়ের ব্যাচ ৯০-এর এডমিন মো.নাসির উদ্দিন ও আল আমিন এর উদ্যোগে এ মিলন মেলার আয়োজন করা হয়। হাজী মো.গোলজার হোসেন ও হাজাী ওয়াহিদ ভুঁইয়ার সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন বন্ধু মনিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো.কবির হোসেন,অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা মোখলেছুর রহমান মো.জামির আলী,আঃ লতিফ,মো.জাহাঙ্গীর,শিক্ষক আব্দুর রশিদ,মো.শফিকুর রহমান,কাজী লিটন,মো.বাবুল ১-২,মো.ওসমান গনি,জহরলাল,শাহাদাৎ,সামিন,মাহবুব,আবুল কালাম উদ্দিন,মো.সোহেল,খন্দকার কামরুল ইসলাম,কাঁজল সিকদার,আবে কাউসার,আশাবদ্দিন,জামান,শাহ আলম,ভুইয়া,মো.বায়োজিদ,ফাইজুর রহমানসহ পরিচালনায় ছিলেন আরিফুল ইসলাম সরকার ও ফায়েজুর রহমান। এসময় মহজমপুর উচ্চ বিদ্যালয়ের মরহুম সাবেক প্রধান শিক্ষক মো.খলিলুর রহমানের স্মরণে দোয়া এবং আমাদের ব্যাচ ৯০- এর বন্ধু মো.ফরিদ ভুইঁয়া এবং মো.লুৎফর রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

Exit mobile version