সোনারগাঁ(প্রতিনিধ): আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সোনারগাঁয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি দুপুরে উপজেলা জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরতালিমাবাদ গ্রামের নাসির উদ্দিন মেম্বারের অফিসে কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। জামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী সোনারগাঁও শাখা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক মো.নাসির উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জামপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো.শাহ আলম,ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো.সোহেল মিয়া,সমাজসেবক সিরাজুল ইসলাম,বিএনপি নেতা,মো.মিজানুর রহমান ছাত্রদল নেতা মো.তপন,যুবদল নেতা অনিক,আজিজুল হক,মোজাম্মেল হক,পিয়ার আলী,মোগবেল হোসেন,বাতেন সরকার ,নাসির,গোলজারসহ চরতালিমাবাদ ও পূর্ব দড়িকান্দী এলাকার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকালের মাঝে তোবারক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন চরতালিমাবাদ জামেমসজিদের ইমাম।


