আজ মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :পৌষের হিমেল হাওয়া, কুয়াশা ঘেরা বিকেল আর গ্রামবাংলার চেনা স্বাদ, সব মিলিয়ে রাজধানীর ব্যস্ত নগরজীবনে যেন এক টুকরো উৎসবের গ্রাম। বাঙালির চিরায়ত ঐতিহ্য ও হারিয়ে যেতে বসা পিঠা সংস্কৃতিকে নতুন করে তুলে ধরতে ঐতিহ্যবাহী সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে দুই দিন ব্যাপী বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারী) বেলা ১২ টায় শহরের আমতলাস্থ সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কো- চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের সভাপতি শেখ আজহার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খালেক, কলেজের পরিচালক) অর্থ সালাউদ্দিন আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, শিক্ষা পরিচালক হালিমুল আলম, সহকারী প্রধান শিক্ষক মেহেদী হাসান, এড. রবিউল ইসলাম, শেয়ার সদস্য মাওলানা নুরুল হক, প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকগন উপস্থিত ছিলেন। পিঠা উৎসবে পিঠা পুলির সমাহার নিয়ে ৫৩ স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি ও নকশি, জামাই পিঠাসহ ঐতিহ্যবাহী পিঠা তৈরি ও প্রদর্শনীতে নানা ধরনের পিঠার পসরা সাজানো হয়েছে। যা বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের সংস্কৃতি পরিচয় ঘটায়। এছাড়া এই উৎসবে বিভিন্ন লোকনৃত্য ও দেশাত্মবোধক গান এবং পরিবার ও বন্ধু-বান্ধবের মিলনমেলা পরিনত হয়।

Exit mobile version