মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা :ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় সাতক্ষীরায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ, ছাত্রশিবির ও ছাত্রজনতা।
সোমবার (২৯ ডিসেম্বর) দুুপুর ১২টার দিকে
খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে সামনে অবস্থান নেন তারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে লোকজনের উপস্থিতি বাড়তে থাকে।সকাল থেকে সাতক্ষীরার বিভিন্ন ফেসবুক পেজ থেকে ঢাকার শাহবাগের ধারাবাহিকতায় সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।এসময় দেখা যায় কারও হাতে জাতীয় পতাকা, কেউ কেউ হাদি হত্যার বিচার দাবিতে লেখা প্ল্যাকার্ড বহন করছেন। এছাড়া, তারা হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরাফাত হোসাইন, আন্দোলনের অন্যতম সংগঠক সুহাইল মাহদীন (সাদী), আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মোঃ আক্তারুল ইসলাম আক্তার, ছাত্র অধিকার পরিষদের আল ইমরান ইমুসহ অন্যরা।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনে রিকশায় থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে পুলিশ ও র্যাব গ্রেপ্তার করেছে।


