রাজধানীর গুলশান এলাকা থেকে ৬৫৯ বোতল বিদেশি মদসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামির নাম–মো. শাহজাহান। শনিবার সকালে র্যাব-১ এর আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
এদিন বিকালে র্যাব-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ ভোরব র্যাব-১ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গুলশান থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ বিদেশী মদ নিয়ে গুলশান-১ থেকে বাড্ডার দিকে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি গুলশান থানাধীন ১১১ নম্বর রোডে পৌঁছাইলে কতিপয় ব্যক্তি পিকআপ ভ্যান রেখে পালিয়ে যাওয়ার সময় র্যাবের আভিযানিক টিমের সহায়তায় মো. শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। এসময় পিকআপে তল্লাশি চালিয়ে ৬৫৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।


