আজ মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সুরাবই-পুরাসুন্দা সড়কের মধ্যবর্তীস্থান থেকে রাতের বেলা পিকআপসহ ৭টি ষাড় গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

 

গত বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে এঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গরু ব্যবসায়ী দুলাল মিয়া বাদী হয়েছে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

গরু ব্যবসায়ী চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের হিরণ মিয়া জানান- তার সাথে গরু ব্যবসায়ী সুদিয়াখলা গ্রামের ছোরাব আলী ও মামলার বাদী দুলাল মিয়া। তারা তিন জন ব্যবসায়ী বৃহস্পতিবার নরসিংদী জেলার বেলাবো থানাধীন পুরাদিয়া গরু বাজার থেকে ৭টি ষাড় গরু ৭ লক্ষ ৪৪ হাজার টাকায় ক্রয় করে পিকআপ দিয়ে বাড়ী ফিরছিলেন। আজ শনিবার মেলাবাজারে বিক্রির উদ্দেশ্য। পথিমধ্যে শায়েস্তাগঞ্জ থানার উল্লিখিত স্থানে পৌছামাত্রই ১০-১২ জন লোক তাদের সাথে ৩-৪ জন লোক পুলিশের পোষাক পরিহিত টচলাইটে সিগনাল দিয়ে গরু বহনকৃত পিকআপটি দাঁড় করান। সঙ্গে সঙ্গে তারা তিন ব্যবসায়ীকে পিকআপ থেকে নামিয়ে একটি কালো রঙের হাইয়েস গাড়ীতে তুলে গামছা দিয়ে চোখ হাত বেধে ঢাকার পথে রওয়ানা দেয়। বিশ্বরোডের কাছে কুট্টাপাড়ায় ৩ ব্যবসায়ীকে বেঁধে হাওরে ফেলে গরুর পিকআপটি নিয়ে যায়। রাতের আধারে তিন ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে। পরে বাড়ী থেকে তাঁদের আত্মীয়স্বজনরা উদ্ধার করে নিয়ে আসে। শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version