আজ মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

 

সোনারগাঁ(প্রতিনিধি): আগামী জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভুইয়া’র নেতৃত্বে বিভিন্ন ইউনিয়নের কেন্দ্র কমিটির ফরম বিতরণ করা হয়েছে। ২১ ডিসেম্বর রবিবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভুইয়া’র নেতৃত্বে উপজেলার জামপুর,সাদিপুর,সনমান্দী,বারদী,মোগড়াপাড়াসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের সক্রিয় নেতাদের মধ্যে কেন্দ্র কমিটির ফরম বিতরণ করা হয়। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো.আশরাফ ভুইঁয়া’র উপস্থিতিতে এসময় জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান,ইউপি সদস্য সহ জামপুর ইউনিয়ন যুবদলের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো.আশরাফ ভূইয়া উপস্থিত নেতা কর্মীগনকে দলের পক্ষে সক্রিয় ভাবে কাজ করার নির্দেশনা দেন।

Exit mobile version