আজ বুধবার, মার্চ ৪, ২০২৬ খ্রিস্টাব্দ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে এ ঘটনায় মোট আটজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাদি হত্যাচেষ্টার ঘটনায় ঢাকার পল্টন থানায় একটি মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের মধ্যে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান, প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ঘটনার দুদিন পর রোববার মধ্যরাতে হত্যাচেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের মতো একাধিক ধারায় মামলাটি রুজু করা হয়।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়াকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

Exit mobile version