বাংলাদেশ ট্যাকলরী শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং-বি-১৭৫৩ এর সদস্যগণ ও ঢাকা বিভাগের ট্যাকলরীতে কর্মরত সকল শ্রমিকদের সদস্য কার্ড ও নতুন কার্ড নবায়ন শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নির্দেশে হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও গোদনাইল পদ্মা ডিপো শ্রমিক ইউনিয়নের আহবায়ক আলহাজ্ব মো.জাহিদ হোসেন।
তিনি জানান, ট্যাকলরীতে কর্মরত সকল শ্রমিকদের কেন্দ্রীয় কমিটির আইনানুগ কাজে হালনাগাদ সদস্য তালিকা প্রয়োজন। প্রত্যেক শ্রমিকের তার নিজ নিজ পরিচয়ের জন্য ইউনিয়নের সদস্য কার্ড সংগ্রহ করবেন। যা তার পেশাগত নিরাপত্তা, ডিপোতে প্রবেশ, আর্থিক সাহায্য পাওয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিকট পরিচয় প্রদানসহ নানা কাজে সহযোগিতা করবে। সদস্য কার্ড না থাকলে একজন শ্রমিক ইউনিয়নের মাধ্যমে শ্রমিক কল্যাণ ফান্ড ও অন্যান্য সহযোগিতা থেকে বঞ্চিত হবেন। এজন্য গোদনাইল পদ্মা ইউনিটের সদস্য কার্ড ও নতুন কার্ড নবায়ন কেন্দ্রীয় কমিটির নির্দেশে হচ্ছে। কিন্তু একটি নির্দিষ্ট কুচক্রী মহল শ্রমিক ইউনিয়নের এ সিদ্ধান্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার পায়তারা চালাচ্ছে। তারা মিথ্যা কুৎসা রটিয়ে শ্রমিক ইউনিয়নের নামে বদনাম করতে চাচ্ছে। কিন্তু তারা এতে কোনোভাবেই সফল হবে না।
আমি এসব অপপ্রচারকারীদের উদ্দেশ্যে বলবো শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নির্দেশ জেনে এবং পড়ে তারপর প্রয়োজন মনে করলে অপপ্রচার চালাবেন। অযথা ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়ে সম্মানি লোকের সম্মান হানীর চেষ্টা করবেন না। এসময় তিনি এসব মিথ্যা অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

