নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার মানবিক ডিসি খ্যাত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সহযোগিতায় শারীরিক প্রতিবন্ধী মাহিন শাহরিয়া পেলো ইলেকট্রিক হুইল চেয়ার।
২৯ অক্টোবর বুধবার বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ে এ ইলেকট্রিক হুইল চেয়ার বিতরণ করা হয় মাহিরকে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নিজে ইলেকট্রিক হুইল চেয়ারটি তুলে দেন মাহিন শাহরিয়ারকে।
এসময় ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গত সপ্তাহে মাহির শাহরিয়ার মা আমার কাছে তাকে কোলে করে নিয়ে এসেছিলো। উনাকে দেখে আমার খুবই মায়া লেগেছিলো তাদের আমি আর্থিকভাবে সহযোগিতা করেছিলাম। তখন তারা বলেছিলো তাদেরকে একটি ইলেকট্রিক হুইল চেয়ার দেওয়া যায় কিনা। তখন আমরা বলেছিলাম চেষ্টা করবো। পরবর্তীতে আমরা জেলা পরিষদে যোগাযোগ করে এই ইলেকট্রিক হুইল চেয়ারটি দিয়েছি।
ডিসি আরও বলেন, যাদের বিশেষ চাহিদা সম্পূর্ণ সন্তান আছেন তাদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা। তারা অনেক কষ্ট করে তাদের সন্তান লালন পালন করছেন। তাদের পক্ষে সব সময় সম্ভব হয় না তাতে সন্তানদের সকল সুযোগ-সুবিধা দেওয়ার। তারা যখন আমাদের কাছে আসেন আমরা তখন চেষ্টা করি তাদের সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ানোর জন্য।বাংলাদেশে অনেক বিত্তবান আছে তাদের কাছে আমি অনুরোধ করব যারা বিশ্বাস চাহিদা সম্পন্ন তাদের অনেক মেধা আছে। তাদের যেন আমরা মূল্যায়ন করি, চার দেয়ালে আটকিয়ে না রাখি। মাহিনের মত যারা আছে তাদের সহযোগিতা করে পাশে দাঁড়ানোর অনুরোধ করবো সবাইকে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, সমাজসেবা অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক আসাদুজ্জামান সরদার সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।


