আজ বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬ খ্রিস্টাব্দ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৭ অক্টোবর সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক ও সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে এ আনন্দ র‍্যালিতে জেলার বিভিন্ন ইউনিয়ন ও থানা পর্যায় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের সাথে যোগ দেন জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

যুবদলের আনন্দ র‍্যালিতে নেতাকর্মীদের বাধ ভাঙা উচ্ছ্বাস লক্ষণীয় ছিলো। ব্যানার, ফেস্টুনের সাথে বাজনা এবং বর্ণিল রঙ খেলায় যেন মেতেছিলো যুবদলের নেতাকর্মীরা। অনেকদিন পর প্রান খুলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি যেন হয়ে উঠেছে পুরো শহর জুড়ে দর্শনীয় বস্তু। সড়কের আশেপাশে পথচারী থেকে ধরে বড় বড় অট্টলিকা থেকে যুবদলের আনন্দ র‍্যালির আনন্দ উপভোগ করেন শহরবাসী।

আনন্দ র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক বলেন, আজ আমাদের জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমিও আগেও এখন বলেছি আমরা এই বার্তা দিতে চাই আগামী দিনে ধানের শীষে যে নির্বাচন হবে জাতীয়তাবাদী দল থেকে যাকে নমিনেশন দেওয়া হবে জাতীয়তাবাদী যুবদল তার বাহিরে একজনও যাবে না এবং আমরা সকল নেতাকর্মীরা কাজ করবো।

তিনি আরও বলেন, আমরা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরে পাবে এবং সুন্দর একটি নির্বাচন হবে। আমাদের নেতা তারেক রহমানের বার্তা হিসেবে বলতে চাই, আগামী দিনে একটি সুন্দর নারায়ণগঞ্জ হবে, বেকারত্ব কমে, মাদকের সয়লাব কমবে,চাঁদাবাজি কমবে এবং আমরা বাংলাদেশের মধ্যে একটি সুন্দর নারায়ণগঞ্জ জেলাকে উপহার দিতে চাই।

জেলার সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুলুম নির্যাতনের শিকার হয়েও সবসময় মানুষের ও দেশের জন্য কাজ করে গিয়েছে। দেশ গড়ার আমাদের সুযোগ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধানের শীষে নারায়ণগঞ্জের ৫ টি আসনে সব সময় জাতীয়তাবাদী যুবদল কাজ করে গিয়েছে মানুষের সেবার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের যুবদলের উপর যে আস্থা রেখে তার প্রতিফলে আমরা কাজ করে যাবো এবং পূর্বেও যে ভূমিকা রেখেছে যুবদল আমরা সে ভূমিকা রাখবো।

Exit mobile version