আজ মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মতিউর রহমান,
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার তালা উপজেলার ধানদিয়া অশোকের মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী পথসভা শুক্রবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে।
ধানদিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।
ইউনিয়ন সেক্রেটারি আনিচুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা শুরা সদস্য মাওলানা রেজাউল করিম, নগরঘাটা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মেহেদী হাসান, স্থানীয় নেতা রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের চলমান অন্যায়-দুর্নীতি, দমন-পীড়ন ও ন্যায়বিচারের অভাব দূর করতে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে জামায়াতে ইসলামী প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।

Exit mobile version