আজ শুক্রবার, মার্চ ৬, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিডিএফ প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

বি ডি এফ প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু।
দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান শিমুল এর সঞ্চালনায় ও শামীম রেজার সার্বিক ব্যবস্থাপন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,ডিবি ইউনাইটেড মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল ইসলাম দুলু, সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সেক্রেটারি ও দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকার প্রতিনিধি শাহ জাহান আলী মিটন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবু জাফর সালেহ,বিশিষ্ট ব্যবসায়ী তাকদীর আহসান রুবেল।
এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

Exit mobile version