আজ শনিবার, মার্চ ৭, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর পুলিশ ও সেনাবাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সর্বদলীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে যুব অধিকার পরিষদের জেলা সভাপতি তবিবুর রহমানের নেতৃত্বে নিউ মার্কেট মোড় থেকে মিছিলটি শুরু হয়ে খুলনা রোডমোড় আসিফ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সাতক্ষীরার সাবেক যুগ্ন আহবায়ক ইয়াসিন আরাফাত, গণধিকার পরিষদ নেতা হাসানুর রহমান হাসান, ছাত্রর অধিকার পরিষদের সাবেক জেলা সভাপতি ইমরান হোসেন ইমু, যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক আজিবুর রহমান, ছাত্রর অধিকার পরিষদের জেলা সভাপতি সারাফাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন,শ্রমিক অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হাবিব, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলার আহবায়ক আক্তারুল ইসলাম আক্তার, সদস্য সচিব আবিদ হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার সাবেক আহবায়ক আরাফাত হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এ সময় বিক্ষোভকারীরা নুরুল হক নুরের ওপর হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। একইসঙ্গে তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলেন এবং জিএম কাদেরকে গ্রেপ্তারেরও আহ্বান জানান।

Exit mobile version