
মতিউর রহমান
তালা-সাতক্ষীরা,প্রতিনিধি।
সাতক্ষীরা জেলার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের সাতপাখিয়ায় নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধরণ সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জালালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সভাপতি মাঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে ৭নং ওয়ার্ড সভাপতি ক্বারি আব্দুল্লাহ আল মাসুম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী তালা উপজেলা সহকারী সেক্রেটারী মাওঃ কবিরুল ইসলাম, এসময় তিনি বলেন ভোট দেওয়া একটা ইবাদাত। কিন্তু ভোট টা ইসলামি দলকে দিতে হবে তবেই আপনার ইবাদাত হবে। কোনো চোর চাঁদাবাজ সন্ত্রাসীকে দিলে কাল হাশরের ময়দানে আপনাকে এটার জবাবদিহিতা করতে হবে সুতরাং আমরা সৎ দক্ষ প্রতিনিধীকে ভোট দিব। আসুন আমরা সোনার বাংলা গড়ার আগে সোনার মানুষ তৈরি করি। যারা সৎ দক্ষ খোদাভিরু জবাবদিহি মুলক সরকার গঠন করতে পারবে আমরা সেই দলকেই ভোট দিব। তিনি আরও বলেন আপনারা দেখেছেন আগষ্টের ২৪ এর পর কোন দল দখলদারি চাঁদাবাজের সাথে জড়িত। বিগত ১৬ বছর সবচেয়ে নির্যাতিত হয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী। আমাদের কোন নেতাকে চাঁদাবাজি করতে দেখেছেন বা সাধারণ কোনো কর্মী পর্যন্ত চাঁদার অভিযোগ পাওয়া যায়নি। ৫ আগষ্ট আমিরে জামায়াতের এক বক্তব্য সারা বাংলাদেশে পালিত হয়েছে। তিনি আরও বলেন আমাদের নেতা বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) যখন মক্কা বিজয় করলো তখন জালেমদের ক্ষমা করে দিয়েছিলেন। বাংলাদেশ জামায়েত ইসলামীর উপর যে বিগত ১৬ বছর নির্যাতন করা হয়ে ছিলো আমরা সেটা ক্ষমা করে দিয়েছি এটা আমাদের রাসুলুল্লাহ সাঃ আদর্শ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন জামায়াতে প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান এসময় তিনি বলেন জামায়াত ইসলাম শুধু একটা দল না এটা একটি ইসলামিক রাজনৈতিক দল,ইসলামের উপর ভিত্তি করে কুরআনের উপর ভিত্তি করে আমার রাসুল সাঃ যেভাবে রাজনীতি করে গিয়েছেন আমরা সেই রাজনীতি করি। আমরা আল্লাহর দীনকে তাঁর জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাজ করি। সুতরাং আপনারা সৎ, দক্ষ, যোগ্য আমানত দারি প্রার্থীকে ভোট দিবেন বলে আমরা আশা করি । আপনারা অনেক দলকেই ক্ষমতায় দেখেছেন তারা কি করে লুটপাট চাঁদাবাজি করে খেয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামীকে একবার সুযোগ দিয়ে দেখেন তারা কিভাবে সুন্দর করে দেশ পরিচালনা করে।

