আজ শনিবার, মার্চ ৭, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মতিউর রহমান,
তালা (সাতক্ষীরা)প্রতিনিধি।
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় নবজাগরণ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যার পর ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবজাগরণ ফাউন্ডেশনের পরিচালক মুনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা রেজাউল করিম। নির্বাহী সদস্য প্রভাষক মাছুম বিল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আঃ মমিন, সহ-সভাপতি নাজমুল হক খান, সহ-সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক ইয়াছিন আলী সরদার, সরুলিয়া কিয়ামিয়া মাদরাসার সভাপতি আনিছুর রহমান এবং পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন। ব্লাড ব্যাংক পরিচালক মেহেদী হাসান বাবু। গ্রীণ ক্লিন বিভাগের জাহিদ হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নবজাগরণ ফাউন্ডেশনের এক বছরের কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ প্রতিষ্ঠান সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা ভবিষ্যতেও ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত ও জনকল্যাণমূলক করার আহ্বান জানান।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়।

Exit mobile version