আজ শনিবার, মার্চ ৭, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মতিউর রহমান,
তালা সাতক্ষীরা প্রতিনিধি।

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কপোতাক্ষ হোটেলের সামনে থেকে খুলনার RAB -6 এর বিশেষ অভিযানে ১৯ই আগোষ্ট রাত ১১.৩০ টার দিকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ৫৪৯ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার ও ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। রাত ১২ টার দিকে প্রাইভেটকারটি এবং ড্রাইভার সহ তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল খুলনার RAB- 6এর অফিসে, ওখান থেকে রাত ১ টার দিকে প্রাইভেটকার মাদকদ্রব্য ও ড্রাইভারকে পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়। পাটকেলঘাটা থানায় ২০/০৮/২০২৫ তারিখে একটি নিয়মিত মামলা করা হয় মামলা নাম্বার ৭ । ড্রাইভার মোঃ তুহিন (২৬) এর বাড়ি দেভাটা থানায়। মাদক দ্রব্য ও প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং তুহিনকে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রি কোটে প্রেরণ করা হয় । চাঙ্গান আলসভিন ঢাকা মেট্র গ ২৪-১৪২৬ লাল কালারের প্রাইভেটকারটি খুলনার পিরোজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল।

Exit mobile version