আজ শনিবার, মার্চ ৭, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:
প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে নুনগোলা পশ্চিমপাড়া আহছানিয়া আকসা জামে মসজিদে আয়োজিত এ মাহফিলে কুরআন তেলাওয়াত, দুরুদ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে আল্লামা সাঈদীর রূহের মাগফেরাত কামনা করা হয়। বক্তারা বলেন, “আল্লামা সাঈদী ছিলেন যুগের শ্রেষ্ঠ দাঈয়ে ইলাল্লাহ। ইসলামের খেদমতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর ওয়ারেশ, সদর উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ জাকির হোসাইন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ওসমান গনি, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি শাহিনুর রহমান, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এবাদুল ইসলাম, রোকন হাফেজ শাহেদুজ্জামান প্রমুখ।

দোয়া মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, যুবক-তরুণ ও ওয়ার্ড জামায়াতের নেতাকর্মীরাও অংশ নেন। শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

এসময় ইউনিট জামায়াতের সভাপতি মাওলানা রওশন আলম ও সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর হোসেন,যুব বিভাগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও সেক্রেটারি মোঃ শামীম হোসেন,
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আসাদুজ্জামান ও সেক্রেটারি মোঃ ইবাদুল ইসলাম দায়িত্ব পান।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন টিম সদস্য মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।

Exit mobile version