নাসির উদ্দিন সোনারগাঁ: নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রনী সেচ প্রকল্পের সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়ন এলাকায় পানিবন্দী অসহায় দুঃস্থ ৩শ ৩৩ জন মানুষের মাঝে শুকনা খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রনী সেচ প্রকল্পের সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড এলাকায় আজ ২য় দফায় অতিবৃষ্টির ফলে পানিবন্দী অসহায় দুঃস্থ পরিবারে ৩শ ৩৩’জনসহ ২ দফায় ৫শ ৩৩ জন মানুষের মাঝে শুকনা খাদ্য চাল,ডাল,চিনি,তেলসহ ১২ প্রকার সামগ্রী বিতরণ করা হয়।ত্রাণ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন সাদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.রমজান আলী প্রধান। ভারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রসাশন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, উক্ত প্রকল্পের পানি নিষ্কাশনের জন্য ৩টি পাম্প স্থাপন করা হলেও এতে ১টি পাম্প সচল আর ২টি পাম্প বিকল হওয়ার কারণে পানি নিষ্কাশিত হচ্ছে না। ফলে এখানে মানুষ পানিবন্দী অবস্থায় দিনযাপন করতেছে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষের সাথে এ সমস্যা নিরসনে আলোচনা করছেন অচিরেই বিকল পাম্প ২টি সচল করা হবে এবং সোনারগাঁ উপজেলা প্রশাসনের বরাদ্দে আরো ২টি সামাসিবল গভীর নল কুপ স্থাপনের আশ্বাস প্রদান করেন তিনি। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা সোহাগ ঘোষ। এছাড়া সাদীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার,সিনিয়র সহ-সভাপতি আলামগীর হোসেন,সাংগঠনিক সম্পাদক আমান উল্যাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন,স্থানীয় ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি সেরাজল হক,সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ প্রমূখ। ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার নিরহ জনসাধারণ উপস্থিত ছিলেন।


