আজ রবিবার, মার্চ ৮, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মতিউর রহমান,
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা শাখার আয়োজনে আজ ১৫ আগষ্ট শুক্রবার তালা উপজেলার ইসলামকাটী ইউনিয়নের নাংলা ফাজিল মাদ্রাসার মসজিদে ভোট কেন্দ্র ভিত্তিক শ্রমিক দায়িত্বশীলদের শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আমিনুর রহমানের সভাপতিত্বে ও শ্রমিক কল্যান ফেডারেশনের তালা উপজেলা সেক্রেটারী আ: হালিমের সঞ্চালনায় বিকাল ৪ টা থেকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা ১ সংসদীয় আসনের মনোনীত সাংসদ সদস্য প্রার্থী জনাব অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি জনাব অধ্যাপক গাজী সুজায়েত আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহকারী সেক্রেটারী আবু হুরাইরা,তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যক্ষ ইদ্রিস আলী, কল্যাণ ফেডারেশনের ইসলামকাটী ইউনিয়নের সভাপতি ইউপি সদস্য আবদুল হাকিম প্রমুখ।

Exit mobile version