আজ রবিবার, মার্চ ৮, ২০২৬ খ্রিস্টাব্দ

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম মানিকের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুম’আ নাসিক ৬নং ওয়ার্ডে মসজিদে মসজিদে ও বাদ আসর এসওরোডস্থ তার অফিস কার্যালয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সুস্থতা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের ধানের শীষের কান্ডারী জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

এসময় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মো: হানিফ মিয়া, মো: জামান, মো: বাবুল, শাহ আলম, ঝন্টু, জাকির, সুমন, রিফাত, জনি, আসাদুল্লাহ সহ ওয়ার্ড পর্যায়ের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version