আজ রবিবার, মার্চ ৮, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মতিউর রহমান, তালা-(সাতক্ষীরা)প্রতিনিধি।

সাতক্ষীরা তালা ছায়াবিথী ক্লাবের আয়োজনে ৮ দলীয় ফুটবল টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে ৷
শুক্রবার(১৫ আগস্ট) বিকালে তালা  চরগ্রাম কপোতাক্ষ মাঠে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু ৷ ছায়াবীথি ক্লাবের সভাপতি, উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক ও তালা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাইদুর রহমান সাঈদ এর সার্বিক ব্যবস্হাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে খেলা উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার ৷ ছায়াবীথি ক্লাবের সাধারন সম্পাদক ও তালা উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক শিক্ষক নাছির নাহিদ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান,  তালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুদ্দিন, বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন,যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, বাংলাদেশ বেতারের স্বনামধর্ম ভাষ্যকার আলফাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন,সাধারন সম্পাদক কামরুজামান মিঠুসহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ,তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতি সভাপতি মাস্টার আনোয়ারুল ইসলাম আনু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম দাদুভাই, বৈষ্যবিরোধী ছাত্র নেতা মির্জা সাকিব, রাকিবুল ইসলাম, ছায়াবীথি ক্লাবের নেতৃবৃন্দসহ হাজার হাজার দর্শক উপস্হিত ছিলেন ৷ধারা ভাষ্য এর দায়িত্ব পালন করেন শিক্ষক অহিদুল ইসলাম ও শিক্ষক শেখ জাহাংগীর৷  উদ্বোধনী খেলায় কেশবপুর মাইকেল মধুসূধন(বাশ বাড়িয়া) ফুটবল একাদশ -কপিলমূনি মেহরাব ফুটবল একাদশকে ১গোলে পরাজিত করে ৷

Exit mobile version