আজ রবিবার, মার্চ ৮, ২০২৬ খ্রিস্টাব্দ

 

শুক্রবার (১৫ আগস্ট) ধ্রুব সাহিত্য পরিষদের দুই যুগ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দু’দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেন তারা। প্রতিযোগীতার উদ্বোধন করেন, দেশবরেণ্য কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেশবরেণ্য কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন, আলোচক জেলা কালচারাল অফিসার শারমিন জাহান, ধ্রুব সাহিত্য পরিষদের উপদেষ্টা রেজাউল করিম রাজু।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিদার খন্দকার বলেন, আমরা তিন বন্ধু মিলে একটি সিদ্ধান্ত নেই যে সাহিত্য সংগঠন এবং সাহিত্য সাপ্তাহিক পত্রিকা বের করব। এবং সেই লক্ষে একটি সাপ্তাহিক পত্রিকা বের করি। যদিও মাঝখানে সেটি বন্ধ ছিল, আমরা আবারও সেটি চালু করার প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি।

ধ্রুব সাহিত্য পরিষদের আয়োজনে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক কবির হোসেন, কবি ও প্রাবন্ধিক শেখ মামুন হোসেন, কবি ও সংগঠক তাজিমুল ইসলাম, নাট্য ব্যক্তিত্ব খবির আহাম্মদ, গীতিকার ও কথা সাহিত্যিক প্রফেসর মো. আমির হোসেন প্রমুখ।

Exit mobile version