মোঃ হাফিজুল ইসলাম,জেলা প্রতিনিধি :বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরার শ্যামনগর পশ্চিম থানা শাখার উদ্যোগে উপশাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে সাতক্ষীরার শ্যামনগর আনোয়ারা খাতুন মহিলা মাদ্রাসা অডিটেরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম। প্রধান অতিথি বলেন, প্রত্যেক জনশক্তিকে সৎ যোগ্য দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আমরা ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে দ্বীন কায়েমই আমাদের প্রধান লক্ষ্য। পথহারা ছাত্রসমাজের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছার মাধ্যমে এ সমাজ পরিবর্তন করতে হবে।
শ্যামনগর পশ্চিম সভাপতি মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আসাদুল্লাহ সাইফীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ০৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর পৌর সভাপতি জাহিদ হাসান, সাবেক থানা সভাপতি মুহিত হাসান মুন্না,সাবেক থানা সভাপতি আশিকুর রহমান প্রমুখ ।


